- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ চালু
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উইন্ডোজ ১১ চালা হয়েছে। ৫ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে এটি রোল আউট করা হয়েছে। অর্থাৎ জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কম্পিউটারে পৌঁছাতে শুরু করেছে।
টেক পোর্টালগুলোর প্রতিবেদন বলছে, ইতিমধ্যে বিভিন্ন কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেটও পাঠাতে শুরু করে দিয়েছে মাইক্রোসফট। এর আগে অনেকেই উইন্ডোজ ১১ বিটা ভার্সন ইনস্টল করলেও এবার স্টেবল আপডেট হাজির হল।
নতুন অপারেটিং সিস্টেমের ফাইনাল ভার্সনে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার্স। এছাড়াও, উইন্ডোজ ১১ এর লুক ঢেলে সাজিয়েছে মাইক্রোসফট।
ডিজাইন পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হল, উইন্ডোজ ১১ এর স্টার্ট মেন্যু। একেবারে স্ক্রিনের মাঝখানে চলে আসছে এটি। পাশাপাশিই আবার গোটা অপারেটিং সিস্টেমেই রাউন্ডেড কর্নার ব্যবহৃত হয়েছে। টাচ স্ক্রিন ডিভাইস ব্যবহারের জন্য ডিজাইনে বিশেষ নজর দেওয়া হয়েছে।
প্রায় সব উইন্ডোজ ১০ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট করা যাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: