- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
রোমানিয়ায় পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকরা
ইউক্রেনে গোলায় ক্ষতিগ্রস্ত বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক ও প্রকৌশলী মালদোভা সীমান্ত পার হয়ে রোমানিয়ায় পৌঁছেছেন।
রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী রোববার জানান, “নাবিকরা রোমানিয়া প্রবেশ করেছেন। তবে এখনো বুখারেস্টে পৌঁছাননি।”
আপাতত রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
দাউদ আলী জানান, রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনেই সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস দেখছে।
বিএসসির মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল।
এর আগেই রাশিয়ার আগ্রাসন শুরু হয় ইউক্রেনে। এর মধ্যেই গত ২ ফেব্রুয়ারি জাহাজে রকেট হামলায় মারা যান হাদিসুর রহমান। জাহাজের ব্রিজও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরদিন বিকালে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাকি ২৮ জনকে সরিয়ে নিতে কাজ শুরু হয়।
শুক্রবার রাত পর্যন্ত তারা বন্দরের কাছাকাছি একটি শেল্টার হাউজের বাংকারে ছিলেন। শুরুতে তাদের পোল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় তাদের মলদোভা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শনিবার দুপুরে শেল্টার হাউজ ছেড়ে তারা সীমান্তের পথে রওনা হন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: