- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৩ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ার জোহর বাহরুতে ২৩ বাংলাদেশিসহ ২৬ বিদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের হটস্পট এলাকায় অপস সাবু নামের অভিযানে এদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর বাহারুদ্দীন বিন তাহির এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দল সোমবার গভীর রাতে ১৫টি হটস্পট স্থানে বৈধ পাশ/পারমিট নেই এমন অনেক বিদেশি নাগরিক রয়েছে বলে তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১১৫ বিদেশির কাগজ পরীক্ষা করে ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের বৈধ কাগজ নেই।
গ্রেফতারদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ভারতীয় এবং ১ জন ইন্দোনেশিয়ান নাগরিক। গ্রেফতারদের বয়স ২১ থেকে ৪৯ বছরের মধ্যে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: