- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
মালয়েশিয়ায় করোনাবিধি ভেঙে ঈদের জামাত, ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজে অংশ নেওয়ায় ৪৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদেরকে আদালতে সোপর্দের পর ৩ ও ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার ওই ৪৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর দ্য স্টারের
বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকাল ১০টায় ৩টি ভ্যানে করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করার পর বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এই রিমান্ডের আদেশ দেন।
পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, ৪৯ জনের মধ্যে ৪৮ জন বাংলাদেশি। একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী। ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে। স্থানীয় অধিবাসীর বয়স ৬৪ বছর।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে নামাজ আদায় করতে যান। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে ১০০ মানুষকে নামাজ আদায়ের জন্য অনুমতি ছিল। কিন্তু অনুমতি নেই এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি। সেই ২০০ জনকে খুঁজছে পুলিশ।
পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ, তারা করোনার বিধিনিষেধ ভেঙে মসজিদের বাইরে জমায়েত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: