- প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ
- বিশ্বের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় একমাত্র ভারতীয় শাহরুখ
- টানা দরপতনের মধ্যে আজ বাড়ল জ্বালানি তেলের দাম
- দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলাদেশিকে গুলি করে হত্যা
- রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্যও বড় সতর্কবার্তা
- মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু
- ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আবহাওয়া বদলাতেই ঠোঁট ফাটছে? জেনে নিন সমাধান
- ডায়াবেটিসের জন্য ডুমুরের উপকারিতা
কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। কলকাতা পুলিশ জানায়, প্রাণ হারানো ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক।
আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।
হোটেলের আবাসিক গেস্ট মো. রফিকুল ইসলাম জানান, বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ২টার দিকে তিনতলায় আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অনেকে আটকা পড়েন।
দমকল বাহিনীর সদর দপ্তরের কাছেই ঘটনাটি ঘটায় দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী।
ভবনটিতে বিভিন্ন নামে আরও কয়েকটি আবাসিক হোটেল রয়েছে, যেখানে মূলত বাংলাদেশ থেকে যাওয়া পর্যটক ও রোগীরা অবস্থান করেন। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: