ইন্টারনেট
সর্বশেষ
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

16 November 2026, 5:20:30

বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মূল দলের পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও মাসজুড়ে পৃথক কর্মসূচি পালন করবেন। এ বিষয়ে দল ও অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।রাজনৈতিক খবর পড়ুন

রবিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে পাড়া-মহল্লায় সতর্ক পাহারা বা পাহারার মতো কোনো কর্মসূচিও নেওয়া হবে না।

দলীয় সূত্র জানায়, ডিসেম্বরের কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতে পারে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের বিভিন্ন তৎপরতার মধ্যে বিএনপি এ সিদ্ধান্ত নিল। দলীয় সূত্রের ভাষ্য, ডিসেম্বরজুড়ে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে সক্রিয় ও চাঙা রাখতে চায় দলটির নেতৃত্ব।রাজনৈতিক খবর পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: