- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
বিস্ফোরণের খবর ভুয়া, সুস্থ আছেন বললেন সঞ্জয়
‘কেডি’র জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। ফাইটমাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল শুটিং। তখনই বোমা বিস্ফোরণের খবর ছড়ায়। যাতে নাকি গুরুতর আহত হন অভিনেতা! খবর ছড়িয়ে পড়তে আতঙ্কের আবহে সঞ্জয় নিজেই শেষমেশ একটি বার্তা পোস্ট করেন সমাজমাধ্যমে।কিছুই হয়নি, সম্পূর্ণ সুস্থ তিনি! নিজমুখেই জানালেন অভিনেতা সঞ্জয় দত্ত। বুধবার কন্নড় ছবি ‘কেডি’র সেটে বোমা ফেটে তার গুরুতর আহত হওয়ার খবর শিরোনামে এসেছিল। আতঙ্কিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে সে খবর ভুয়া, এমনই জানাচ্ছেন সঞ্জয় নিজে। তার কথায়, “এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন!”বেঙ্গালুরুর আশপাশের অঞ্চলে চলছিল ছবির শুটিং। খবর রটেছিল, শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণে আহত হন অভিনেতা। তার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছিল বলেও জানা গিয়েছিল। এর পর নাকি ছবির শুটিং বন্ধ রাখা হয়। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কের আবহে সঞ্জয় নিজেই শেষমেশ একটি বার্তা পোস্ট করেন সমাজমাধ্যমে। লেখেন, “আমি আহত হয়েছি এমন প্রতিবেদন দেখছি চারদিকে। সবাইকে আশ্বস্ত করে বলি, এ খবর ভিত্তিহীন। কিছুই হয়নি। ভগবানের দয়ায় আমি একেবারে সুস্থ আছি।”
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: