ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

অভিনেত্রী বাঁধনকে নিয়ে ভুয়া তথ্য দিয়ে ইতালির ‘সংবাদের এআই ছবি’ প্রচার

10 September 2026, 6:20:34

সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালিতে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন। এই ঘটনাকে ঘিরে বাঁধনকে নিয়ে ইতালিয়ান গণমাধ্যম ‘Corriere della Sera’তে গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদে ইতালিয়ান ভাষা লিখা থাকলেও তা অনুবাদ করলে হয়– ‘ইতালীয় পুলিশ আজমেরী হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ করেছে চরমপন্থি সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য উগ্রপন্থি গোষ্ঠীর সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তদন্ত এখনো চলমান।’

তবে অনুসন্ধানে জানা যায়, আজমেরী হক বাঁধনকে নিয়ে ইতালিয়ান গণমাধ্যম Corriere della Sera এমন কোনো সংবাদ প্রকাশ করেনি গণমাধ্যমটির ওয়েবসাইট ও গত মঙ্গলবার প্রকাশিত ই-পেপারেও বাঁধনকে নিয়ে আলোচিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এমনকি ইতালি কিংবা বাংলাদেশের কোনো গণমাধ্যমেই এ-সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে আলোচিত দাবিটির সঙ্গে সূত্র হিসেবে প্রচারিত ইতালিয়ান গণমাধ্যম ‘Corriere della Sera’তে গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত ই-পেপারের ছবিটি যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: