- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
মা ও স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন শাহরিয়ার নাজিম জয়
মা ও স্ত্রীকে ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি। অবশ্য জয়কে এই মুহূর্তে শুধু অভিনেতা বললে হয়তো ভুল হবে, কারণ বেশ কিছুদিন যাবৎ তিনি আলোচনায় এসেছেন ব্যতিক্রমধর্মী উপস্থাপনার মধ্য দিয়ে।
এদিকে জয় শুধু ছোট পর্দাতেই নয়, অভিনয় করেছেন চলচ্চিত্রেও। আবার সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মের কাজ করেছেন। তার অভিনীত প্রথম নাটক হচ্ছে ‘গোধূলী লগ্নে’ এবং প্রথম চলচ্চিত্র হল ‘জীবনের গল্প’। অন্যন্য চলচ্চিত্রের মধ্যে ‘এই যে দুনিয়া, ‘গ্রামগঞ্জের পিরিতি’, ‘পাষানের প্রেম’ অন্যতম। শুধু অভিনয়ই নয়, পরিচালনাও করেন তিনি।
এসবের বাইরেও তার আরও একটি পরিচয় তিনি একজন লেখকও। ২০১১ সালে একুশে বই মেলায় তার প্রথম উপন্যাস ‘সাদা এবং হলুদ’ প্রকাশিত হয়। তার প্রকাশিত দ্বিতীয় বইটির নাম ‘ হ্যালো ভাইয়া অভিনয় করতে চাই’।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: