- আপনার হাঁটু ও কনুই কি এমন কালচে হয়ে ওঠছে? জেনে নিন সমাধান
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত ঘোষণা
- যেসব কারণে এই গরমে দই খাওয়া জরুরি
- বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
- বাংলাদেশে সবচেয়ে বেশি যে রাউটার বিক্রি হয়
- ওজন কমাতে খাবার বাদ দেওয়া শরীরের পক্ষে ভালো, নাকি ক্ষতিকর?
- রাঙ্গুনিয়ার রেমিট্যান্স যোদ্ধা চার ভাইয়ের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
- আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি
- হজের মৌসুমে কোন দিনগুলোতে ওমরাহ করা মাকরুহ?
উখিয়ায় মার্কেটে আগুন, নিহত ৩
উখিয়ায় কুতুপালং বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন পুড়ে মারা গেছেন। নিহত সবাই দোকান কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস অফিস থেকে একটি এবং উখিয়া থেকে দুইটি মোট তিনটি ইউনিট কুতুপালং বাজারের ওই মার্কেটের আগুন নিভানোর কাজ শুরু করে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ৭-৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। একটি দোকানের টয়লেট থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা দোকান কর্মচারী। আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: