ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

সীমান্তে বিজিবির টহল জোরদার

10 May 2026, 6:10:58

ভারতের সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। ফেনীর ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১০ মে) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি সন্দেহজনক চলাচল ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় বসবাসরত লোকজনকেও সতর্ক থাকার পাশাপাশি সীমান্ত অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে দ্রুত জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, ভারতের নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বিশেষ করে পুশইন, মাদক, গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এদিকে সীমান্ত এলাকায় বিজিবির কড়াকড়ি বাড়ানোর কারণে চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিজিবি বলছে, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: