- ট্যাংকের তেল মেপে বাংলাদেশে ঢুকছে ভারতীয় ট্রাক
- দুই বছরের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
- অনলাইনে মিলছে ১৭ মার্চের ট্রেনের টিকিট, যেভাবে কিনবেন
- তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
- আন্তর্জাতিক নারী দিবসে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়া
- ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হতে যাচ্ছে: মার্কিন অর্থমন্ত্রী
প্রসাধনী ব্যবহার করেও যাচ্ছে না চোখের নিচে বলিরেখা?
বেশি প্রসাধনী ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায় এমনটা কিন্তু নয়। চোখের আশপাশের যত্নে যে ধরনের প্রসাধনী ব্যবহার করা হয়, তা যে খুব বেশি পরিমাণ লাগে না। চোখের নিচে লাগানোর জন্য আঙুলের মধ্যে অনামিকা ব্যবহার করাই ভাল। চোখের চারপাশের ত্বক পাতলা এবং স্পর্শকাতর হয় তাই সহজেই শুষ্ক হয়ে পড়ে।সামান্য চাপ লাগলেই চোখের তলার রক্তবাহিকাগুলো ছিঁড়ে যেতে পারে। ফলে কালচে ছোপ, ফোলাভাব বা বলিরেখার মতো সমস্যা দেখা যায়।
বলিরেখা দূর করতে যা করতে হবে-
১) প্রথমে দুই হাত ভাল করে ধুয়ে নিন।
২) আঙুলের ডগায় খুব অল্প পরিমাণ ক্রিম নিয়ে নিন।
৩) হালকা করে চোখের চারপাশে লাগিয়ে নিন।
৪) এ বার অনামিকার সাহায্যে হালকা হাতে অর্ধচন্দ্রাকারে চোখের তলায় এবং চোখের পাতার ওপরে মাসাজ করুন।
৫) চোখের বাইরের দিকের কোণ থেকে ভুরুর দিকে অর্থাৎ ‘আপওয়ার্ড্স স্ট্রোক’এ মাসাজ করুন।
সূত্র : আনন্দবাজার
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: