ইন্টারনেট
হোম / অর্থনীতি / বিস্তারিত
ADS

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

13 April 2026, 5:54:43

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতিত অন্যান্য করদাতারা আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ড এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়েছে, “আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতা যাহাদের অর্থবছর ৩০ জুন ২০২৫ খ্রি. সমাপ্ত হইয়াছে, তাহাদের ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের সময় পুনরায় এক মাস বৃদ্ধি করে আগামী ১৫ মে পর্যন্ত নির্ধারণ করল।”

এর আগে একাধিকবার আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: