- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
- কাঁঠালের বিচির গুণাগুণ
- স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক
- দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন
- ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু
- অবশেষে ককরোচ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে মোদি সরকার
- হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইওর বৈঠক: ফাইভ জি সম্প্রসারণে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। বৈঠকে ডিজিটাল অবকাঠামো ও ফাইভ জি সম্প্রসারণে আলোচনা হয়।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং টেলিনরের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এ সময় টেলিনরের সিইও বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তি, বিশেষ করে ফাইভ জি সম্প্রসারণে কাজ করতে আগ্রহী।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: