- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা
- ইরানের ড্রোন হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত, ৪ জনের ছবি প্রকাশ
- রবির পরকীয়ার অভিযোগ: সরব ডলি সায়ন্তনী, নেটিজেনদের তোপ
- আত্মহত্যার অনুসন্ধান করলেই জেনে যাবে বাবা-মা
- রমজানে ডায়াবেটিস রোগীদের জন্য সেহরির ডায়েট প্ল্যান
- ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
- প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং
- মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
- ইরানের হামলায় আহত দুই প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশের রাষ্ট্রদূত
হাতের জ্বালা ভাব কমাবেন যেভাবে
মরিচ কাটা বা মরিচ দিয়ে ভর্তা বানানোর পর হাত জ্বালার সমস্যা থেকে রেহাই পেতে চাইলে ছুরি বা বটির বদলে কাঁচি দিয়ে কাটুন মরিচ। হাতে গ্লাভস পড়ে নিলেও জ্বলবে না হাত।
হাত জ্বালা করলে তাৎক্ষণিক কিছু কৌশল মেনে কমাতে পারেন অস্বস্তি।
১. ঠান্ডা দুধ: হাতের জ্বালা ভাব কমাতে ঠান্ডা দুধে হাত ডুবিয়ে রাখুন। আরাম পেতে দুধে কিছু বরফের টুকরা দিয়ে দিতে পারেন।
২. অ্যালোভেরা জেল: অ্যালোভেরা জেল হাতে লাগালেও প্রশান্তি মিলবে।
৩. দই: হাতের জ্বালাপোড়া কমাতে দই খুবই কার্যকর। একটি বড় পাত্রে টক দই নিয়ে হাত ডুবিয়ে রাখুন কিছুক্ষণ।
৪. বেকিং সোডা: বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৫. তেল: অলিভ অয়েল কিংবা ভেজিটেবল অয়েল ম্যাসাজ করে নিতে পারেন।
৬. ডিশওয়াশিং সোপ: হাতে ঘষে নিন ডিশওয়াশিং সোপ। আরাম মিলবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: