- আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত ঘোষণা
- ১ জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ, রাজস্ব জমা হবে ‘এ-চালান’ পদ্ধতিতে
- রাঙ্গুনিয়ার রেমিট্যান্স যোদ্ধা চার ভাইয়ের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
- হজের মৌসুমে কোন দিনগুলোতে ওমরাহ করা মাকরুহ?
- আপনার হাঁটু ও কনুই কি এমন কালচে হয়ে ওঠছে? জেনে নিন সমাধান
- দেশের সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসের জন্য জরুরি নির্দেশনা
- অপহরণের ৬ দিন পর খাল থেকে জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার
- ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত
- বিদিশা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি
আপনার হাঁটু ও কনুই কি এমন কালচে হয়ে ওঠছে? জেনে নিন সমাধান
সাধারণত মরা চামড়া জমে কালচে হয়ে ওঠে হাঁটু ও কনুই। এছাড়া শরীরের বাকি অংশের তুলনায় এই অংশে বেশি মেলানিনের ফলে বা সূর্যের তাপ,ঘর্ষণ আরও অনেক কিছুর জন্য ক্ষতিগ্রস্ত হয়। এসব স্থানের হাইপারপিগমেন্টেশনগুলো চোখে পড়ে বেশি যা বেশ দৃষ্টিকটু। কনুই এবং হাঁটুতে হাইপারপিগমেন্টেশন নিয়ে অস্বস্তিকরবোধ করলে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন।
* দুই টেবিল চামচ বেসনের সঙ্গে লেবুর রস মেশান। মিশ্রণটি হাঁটু ও কনুইয়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস ত্বকের স্বাভাবিক রঙ নিয়ে আসতে সাহায্য করবে ও বেসন ত্বকের মরা চামড়া দূর করবে।
* এক চামচ হলুদের সঙ্গে দই ও মধু মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এরপর কনুই ও হাঁটুতে পেস্টটি ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
* নারকেল তেলের সঙ্গে এক চিমটি কর্পূর গুঁড়া মেশান। মিশ্রণটি হাঁটু ও কনুইয়ে ত্বকে লাগান প্রতিদিন। ধীরে ধীরে কালচে দাগ কমে যাবে।
* পরিমাণ মতো বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাঁটু ও কনুইয়ের ত্বকে পেস্ট লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করলে কালো দাগ দূর হবে।
* অ্যালোভেরার রস সংগ্রহ করুন। কনুই ও হাঁটুতে ১০ মিনিট ঘষে ঘষে লাগান এ রস। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কালচে ভাব কমে যাবে।
* প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত লেবু। এটি ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে। লেবুর রস হাঁটু ও কনুইয়ের ওপর ১০ মিনিট ভালো মতো লাগিয়ে ঘষুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সমপরিমাণ চিনি ও অলিভ অয়েল একসঙ্গে মেশান। মিশ্রণটি হাঁটু এবং কনুইয়ে লাগান চক্রাকারে। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
* আলু থেঁতো করে হাঁটু অথবা কনুইয়ের ত্বকে লাগান ৷ আলুর খোসাও লাগাতে পারেন। সপ্তাহে দুই দিন এভাবে লাগালে দূর হলে কালো দাগ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: