- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- দাম কমল জেট ফুয়েলের
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদ
সৌদি আরবে বুধবার (১৮ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
সৌদি আরবের রাজকীয় সুপ্রিম কোর্ট এ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন প্রান্তে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ও বিশেষজ্ঞ দল নিয়ে চাঁদ দেখার প্রচেষ্টা চালানো হলেও বিরূপ আবহাওয়া—বিশেষ করে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি।
ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং শুক্রবার ১লা শাওয়াল ঈদুল ফিতর পালন করবে সৌদি আরব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: