- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- খেজুরের বিস্ময়কর গুণ
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৯ হাজার ৪৪ বাংলাদেশি
বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালনে এখন পর্যন্ত (১৪ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬৯ হাজার ৬৫৮ জন। এখন পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৪টি ভিসা ইস্যু করা হয়েছে।
হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৩ জন। সবশেষ ১৩ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মাকফুরা খাতুন (৬১) ।
অন্যদিকে মঙ্গলবার রাতে বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার (মক্কায়) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ মেডিকেল টিমের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের স্বাস্থ্য সেবা দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য এবং চিকিৎসক দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: