- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা
করোনা ভাইরাস মহামারির প্রকোপ কমাতে বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকদের বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। যদিও এরইমধ্যে বাংলাদেশ দেশটির ‘লাল তালিকায়’ছিল। সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও এই লাল তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞা বাইরে থাকবে।
তবে এসব দেশ থেকে বাহরাইনের নাগরিক ও বাসিন্দা সেখানে যেতে হলে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে উড়োজাহাজে উঠতে হবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
এদিকে বাহরাইন সরকার বলেছে, করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি, এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: