- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
প্রাইভেটকার চাপায় সৌদিতে বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শেখ ওয়ারু মিয়া (৫৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে তাইয়্যেবাহ শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যাক্তি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম মাদরাসা পাড়ার মো. উঞ্জুর আলীর ছেলে। ওই দুর্ঘটনায় আলমগীর নামে অপর এক প্রবাসী গুরুতর আহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়।এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারে চলছে শোকে মাতম। পরিবারের সদস্যরা জানান, নিহত ওয়ারু সৌদি আরবের তাইয়্যেবাহ শহরে একটি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার দিন ভোরে তাইয়্যেবাহ শহরের রাস্তার পাশে দাঁড়িয়ে অন্যান্য প্রবাসীদের সঙ্গে গল্প করার সময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওয়ারু নিহত হন।
নিহত ওয়ারু মিয়ার ভাতিজা প্রবাসী গিয়াসউদ্দিন জানান, মরদেহ বর্তমানে সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চলছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: