- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
বীর মুক্তিযোদ্ধা রবি আলম পেলেন রানী এলিজাবেথের সম্মাননা
কানাডা অভিবাসী মুক্তিযোদ্ধা রবিউল আলম পেলেন রানী এলিজাবেথের সম্মাননা। রবি আলমের কাজের মূল্যায়নস্বরূপ তাকে রানী প্রদত্ত ‘QEII Platinum Pin Honour’ অর্থাৎ ‘প্ল্যাটিনাম জুবিলি’ পুরস্কৃত করা হলো।
শনিবার (৩ ডিসেম্বর) ভ্যাংকুভারের ইভল্যানার শহরের ডেলটা হেরিস বার্ন হলে এই সম্মাননা এবং প্লাটিনাম পিন প্রদান করেন বৃটিশ কলম্বিয়ার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রী কারলা কুয়ানট্রো।
বরি আলম সমাজে স্বেচ্ছাসেবায় বিরল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের কর্তৃক এই সম্মানে মনোনীত এবং নির্বাচিত হন। আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদানকালে মন্ত্রী কারলা কুয়ানট্রো রবিউল আলমকে অভিনন্দন জানিয়ে কমিউনিটিতে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে রবি আলমের স্ত্রী মেডেলিনা হিলারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবি আলম কানাডায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। এখন অবসর জীবনযাপন করলেও নানামুখি সমাজসেবায় নিবেদিত। তিনি ১৯৭১ সালে কানাডায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষেও ঐতিহাসিক ভূমিকা পালন করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: