- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
সিঙ্গাপুরে শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান
মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মুহাম্মদ আজিজ খান। তিনি বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানি সামিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বুধবার (৭ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী থেকে এ তথ্য জানা গেছে। সিঙ্গাপুরের চলতি বছরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ৪২তম। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১০০ কোটি মার্কিন ডলার হয়েছে।
আজিজ খান দীর্ঘ এক যুগ ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। তার কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত। বর্তমানে এর পরিচালনার দায়িত্বে তার মেয়ে আয়েশা। বাংলাদেশেও এই কোম্পানির ব্যবসা রয়েছে। তবে সিঙ্গাপুরে নিবন্ধিত হওয়ায় এর সম্পদের হিসেব-নিকেশ সেখানেই হয়। ২০১৮ সালে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথমবার আজিজ খানের নাম আসে। সে বছর এই তালিকায় তার অবস্থান ছিল ৩৪ নম্বরে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: