- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
টিপু হত্যার সমন্বয়কারী মুসা ওমানে গ্রেফতার
রাজধানীর শাহজাহানপুরের ব্যস্ত সড়কে ফিল্মি স্টাইলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যার সমন্বয়কারী মুসা রয়েল ওমান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এর আগে গত মাসের শুরুতে মুসা দুবাই থেকে ওমান যান। তাকে ফেরাতে কাজ শুরু করেছে বাংলাদেশের পুলিশ। চলতি মাসের শুরুর দিকেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি জানাতে পারবেন বলে আশাবাদ সংশ্লিষ্টদের। তারা বলছেন, এতে টিপু হত্যার মামলার তদন্তে গতি পাবে এবং অনেক রহস্যজট খুলতে শুরু করবে। পুলিশের একাধিক সূত্র যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক মহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, দুবাই থেকে ওমানে যাওয়ার পর সেখানকার পুলিশ তাকে নজরদারিতে রেখেছে। তাকে ফেরাতে কাজ চলছে।
এদিকে ঘটনার দুই মাসের বেশি পার হলেও চাঞ্চল্যকর এ ঘটনার সবেচেয়ে গুরুত্বপূর্ণ আলমত হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার হয়নি। শুটার মাসুম মোহাম্মদ আকাশ গ্রেফতার হলেও তাকে বহনকারী মোটরসাইকেলের চালক মোল্লা শামীম এখনো ধরাছোঁয়ার বাইরে। এতে হত্যার সময় ‘একাধিক অস্ত্রের ব্যবহার’ সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও নেপথ্যের অনেক ঘটনা এখনো রহস্য হয়ে আছে। মুসা ফিরলে এসব রহস্য উন্মোচন হবে প্রত্যাশা করছে পুলিশ।
এর আগে ২৪ মার্চ ২০২২ রাত আনুমানিক সাড়ে ১০টায় শাহজাহানপুরের আমতলা এলাকায় সড়কে প্রকাশ্যে গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। এছাড়া ঘটনাস্থলে একজন নিরীহ কলেজছাত্রী নিহত হন। পেশাদার কিলার বাহিনী এক থেকে দেড় মিনিটের অপারেশন শেষে পালিয়ে যায়। ১২ রাউন্ড গুলি ছোড়ে টিপুর দিকে। এর মধ্যে তার শরীরে সাত রাউন্ড গুলি লাগে। মতিঝিলের রাজনৈতিক-অর্থনৈতিক হিসাব-নিকাশের জেরে এবং পূর্ববর্তী কয়েকটি হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এখানে আন্ডারওয়ার্ল্ডেরও সম্পৃক্ততা রয়েছে। হত্যার পর নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় একটি মামলা করেন। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেফতারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পুলিশ-র্যাব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: