- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন
বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। কোচি সেলামাজ নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্তত ৩৬ বছর জেলে থাকতে হবে।
শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন।
পেশায় গ্যারেজ কর্মী সেলামাজ গত বছরের ১৭ সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন।
নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই ব্যক্তি সাবিনাকে অজ্ঞান না হওয়া পর্যন্ত মাথায় আঘাত করতে থাকে। পরে তাকে গলা চেপে ধরে হত্যা করে এবং তার কিছু কাপড় খুলে ফেলে এবং তার লাশ লুকানোর চেষ্টা করে।
হত্যায় দণ্ডিত কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নারীদের প্রতি বিদ্বেষ তৈরি হওয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর লন্ডনে যান কোচি। সেখানেই সাবিনা নিসাকে খুন করেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: