- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের পরামর্শ
ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সেখানে উপস্থিত বাংলাদেশিদের দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শটি দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের দায়িত্ব পালন করে পোল্যান্ডে অবস্থিত দূতাবাস।বাংলাদেশিদের ইউক্রেন ত্যাগের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। ইউরোপের অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।
এতে আরও বলা হয়, অত্যাবশ্যকীয় না হলে বাংলাদেশিদের ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হলো।
সেইসঙ্গে ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: