- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
কাতারে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবক নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় মুহিবুজ্জামান মুন্না (৩১) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত মুন্না মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গাংকুল গ্রামের মনিরুজ্জামান মনিরের একমাত্র ছেলে। দেশের বাড়িতে নিহত মুন্নার স্ত্রী, এক ছেলে ও বাবা-মা রয়েছেন।
নিহত মুন্না প্রায় পাঁচ বছর ধরে কাতারের একটি ফাইভ স্টার হোটেলে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। বুধবার ভোরে মোটরসাইকেল যোগে খাবার ডেলিভারি দিয়ে ফেরার পথে চলন্তবস্থায় মোটরসাইকেলসহ তিনি সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুন্নার সঙ্গে কাতার প্রবাসী আরেক যুবক আনোয়ার হোসেন সাজু চিকিৎসকের বরাত দিয়ে বলেন, চলন্ত মোটরসাইকেলে তিনি হার্ট অ্যাটাক করেন। এক পর্যায়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। নিহতের লাশ দেশে স্বজনদের নিকট পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান সাজু।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: