- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
কানাডার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রী নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় নাদিয়া মজুমদার নামে বাংলাদেশি এক ছাত্রী প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় গত ১৯ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ সড়কে সিগন্যাল পার হওয়ার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে।
আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ১৭ বছর বয়সি নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন।
নিহতের বাবার নাম সুমন মজুমদার। তার বাড়ি সিলেটে। নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বৃহস্পতিবার বাদ জোহর টরন্টোর মসজিদ আল-আবেদীন ও ইসলামিক রিসার্চ সেন্টারে জানাজা শেষে মরহুমার লাশ রিচমন্ড মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: