- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ জন বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ জানিয়েছেন, আটকদের অধিকাংশই নির্মাণশ্রমিক। অধিকতর তদন্তের জন্য তাদের সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি বলেন, জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাংয়ে একটি শেয়ার্ড হাউস এলাকায় অভিবাসন বিভাগ এ অভিযান চালায়। এ সময় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।
খায়রুল দাজেমি দাউদ সাংবাদিকদের বলেন, আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এমন জনবসতি রয়েছে যেখানে উপচেপড়া ভিড়। তারা স্বাস্থ্যবিধি মানেন না। আবাসন এবং কর্মচারী সুবিধা আইন বা আইন ৪৪৬ এর ন্যূনতম মান লঙ্ঘন করেছে।
আইন ৪৪৬ মেনে না চলার অপরাধে এসব শ্রমিকদের নিয়োগকারীদেরকে ৫০ হাজার রিঙ্গিত জরিমানা করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: