- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
সৌদিতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে মাদারীপুরের শিবচরের এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়ালেও তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
গত রোববার সৌদির আল কাসিম প্রদেশের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম সোহেল সিকদার (৩২)। তিনি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। সোহেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
তার স্বজনরা জানান, সম্প্রতি সোহেলের কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাকে দেখতে সোহেলের আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল।
সোহেলের বড় ভাই আবদুল গাফ্ফার বলেন, যখন মেয়ে হয় তখন আমার ভাই সৌদিতেই ছিল। মেয়েকে দেখার জন্য পাঁচ দিন পরই দেশে আসার কথা ছিল। এয়ার টিকিটও কাটা ছিল। সরকারের কাছে ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাই।
সৌদি আরব থেকে মো. শাহ আলম নামে সোহেলের এক পরিচিতজন বলেন, এ দুর্ঘটনায় সোহেলসহ কয়েকজন মারা গেছেন। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে সোহেলের মরদেহ সেখানকার একটি হাসপাতালে রাখা আছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: