- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
সাইপ্রাসে করোনায় বাংলাদেশির মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে মো. সোহেল (৪০) নামে এক সাইপ্রাস প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দেশটির স্থানীয় নিকোশিয়া জেনারেল হাসপাতালে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার কুনঠা গ্রামের মোহাম্মদ হামিদ হোসেন মাস্টারের ছেলে।
জানা গেছে, ২৩ জুলাই থেকে সোহেলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ২৭ জুলাই তার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে দ্রুত লিমাসল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে করোনা ধরা পড়ে। করোনা থেকে নিমোনিয়ায় আক্রান্ত হলে লিমাসল হসপিটাল থেকে তাকে রাজধানী নিকোশিয়া জেনারেল হসপিটালে পাঠানো হয়। সেখানেই তিনি মৃত্যু বরণ করেন।
সোহেলের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানো হবে কিনা এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে লাশ নিজদেশে পাঠানো হয় না।
৭ বছর আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস পাড়ি জমায় সোহেল। পড়ালেখার পাশাপাশি দেশটির লিমাসলে ডলসি ক্লাবে কাজ করতেন তিনি। গত বছর মোবাইলে দেশে বিয়েও করেন তিনি। বিয়ে করলেও এখনো দেশে যাওয়া হয়নি তার। এ বছর দেশে যাওয়ার কথা থাকলে করোনা তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: