- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
কুয়েতে অগ্নিদগ্ধ হয়ে ৩ বাংলাদেশির মৃত্যু
কুয়েতের কৃষি অঞ্চল আব্দালি এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষি কর্মে নিয়োজিত প্রায় ২০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার তিন প্রবাসী বাংলাদেশির গ্রামের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮), বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘবাড়ী গ্রামে। তিনি ২০ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন। কামাল উদ্দিন (৫১), বাড়ি মৌলভীবাজারের জুড়ি গ্রামের মাগুরা গ্রামে। তিনি প্রায় ২ যুগ ধরে একই কফিলের কাজ করছিলেন। মোহাম্মদ ইসলাম (৩২), বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার বাটিভারা ফইত গ্রামে। তিনি প্রায় ৬ বছর ধরে একই কফিলের কাজ করছিলেন।
দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
এদিকে, মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিহতদের লাশ দেশে প্রেরণ ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: