- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
বিএনপিকে প্রমাণ করতে হবে ১৫ আগস্টই খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টই খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন, বিএনপিকে তা প্রমান করতে হবে। তা না হলে বিএনপির সাথে রাজনৈতিক সহাবস্থান সম্ভব নয়। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, একই ব্যক্তির পাঁচ জন্মদিন কিভাবে হয়! এই বিষয়টি বারবার এড়িয়ে কেনো যাচ্ছেন?
এ সময় তিনি চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, বির্তকিতরা কোনোভাবেই যাতে আওয়ামী লীগের সদস্য হতে না পারে সে বিষয়ে নির্দেশ দেন। পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলে আগে প্রবেশ করেছে এমন বির্তকিতদের সদস্য পদ নবায়ন না করার নির্দেশ দেন ।
এরআগে (১০ মে) এক ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, “অবশেষে বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে তার আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশিত হল। একাধিক জন্মদিনের নামে জাতিকে এতদিন বেগম জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন, প্রকৃত অর্থে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।” গত আড়াই দশক ধরে খালেদা জিয়া ১৫ অগাস্ট তার জন্মদিন পালন করে আসছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: