- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করবে এনআইডির কাজ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার কাজ। তবে এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক চিঠির জবাবে মন্ত্রিপরিষদ বিভাগ স্পষ্ট করে এমনটিই জানিয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম।
ওই চিঠির জবাবে বলা হয়, এনআইডির নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করার জন্য ইসি সচিবালয়কে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি এই সেবার কাজটি নিজেদের হাতে রাখার বিষয়ে অবস্থান তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছিল ইসি সচিবালয়। মূলত মন্ত্রিপরিষদ বিভাগ সেটির জবাব দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখানে নতুন কোনো সিদ্ধান্ত নেই। এখন কীভাবে কাজটি বাস্তবায়ন করা হবে, সেটিই মূল বিষয়।
গত ২ জুন বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, এনআইডি তৈরির কাজ নির্বাচন কমিশন করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।
তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: