সর্বশেষ
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
অগ্নিকাণ্ডের কারণে ৯৯৯-এর জরুরি সেবা সাময়িক বন্ধ
4 April 2023, 1:31:46
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। তাই জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: