- ফেসবুকে বন্ধ হচ্ছে সরাসরি বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক বাড়ানোর সুযোগ!
- সিডনির পথে অন্য এক জেমস
- মানবতাবিরোধী অপরাধে জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- বৃষ্টিতে বাংলাদেশ-চীনের ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে টাইগ্রেসরা
- দেশের সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী
- রাতের মধ্যে আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
- আপনার হাঁটু ও কনুই কি এমন কালচে হয়ে ওঠছে? জেনে নিন সমাধান
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- সেই নারীর ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা পাভেল
- জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু
রান্নায় তেল কমাতে চান? পেঁয়াজ ভাজার ৩ সহজ কৌশল
রান্নায় তেল কমাতে চাইলে পেঁয়াজ ভাজাই অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কম তেলে পেঁয়াজ কড়াইয়ে লেগে যেতে পারে, আবার ঠিকমতো না ভাজলে খাবারের স্বাদও নষ্ট হতে পারে। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে অল্প তেলেই ভালোভাবে পেঁয়াজ ভাজা সম্ভব।
১. ননস্টিক কড়াই ব্যবহার করুন
কড়াইয়ে মাত্র এক চা-চামচ তেল ব্রাশ করে ছড়িয়ে দিন। কড়াই গরম হলে পেঁয়াজ দিয়ে আঁচ কমিয়ে ধীরে ধীরে ভাজুন। সময় একটু বেশি লাগলেও পেঁয়াজ সুন্দরভাবে নরম ও ভাজা হবে।
২. অল্প পানি ছিটিয়ে ভাজুন
সামান্য তেল গরম করে পেঁয়াজ দিন। পেঁয়াজ কড়াইয়ে লেগে যাওয়ার আশঙ্কা হলে অল্প অল্প পানি ছিটিয়ে দিন। এতে পেঁয়াজ ভেতর থেকেও নরম হবে এবং কম তেলেই ভালোভাবে ভাজা যাবে।
৩. নুন ব্যবহার করুন
সামান্য তেলে পেঁয়াজ দিয়ে প্রথমে মাঝারি, পরে কম আঁচে ভাজুন। সঙ্গে অল্প নুন দিলে পেঁয়াজ দ্রুত পানি ছাড়বে এবং নরম হয়ে যাবে। ফলে কম তেলেই ভাজার কাজ সহজ হবে।
সবচেয়ে কার্যকর কৌশল
তিনটি পদ্ধতি একসঙ্গে ব্যবহার করলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়—ননস্টিক কড়াই, অল্প নুন এবং প্রয়োজনমতো সামান্য পানি। একই কৌশল মশলা কষানোর সময়ও কাজে লাগাতে পারেন। অল্প আঁচে রান্না করে প্রয়োজনমতো পানি ছিটিয়ে দিলে মশলা কড়াইয়ে আটকে যাবে না এবং কম তেলেই ভালোভাবে কষানো সম্ভব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।






















Comments: