- ৩ লক্ষণে বুঝবেন আপনার চুল পড়ার হার স্বাভাবিক না
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- এক কোম্পানি থেকে ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
- শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ পেলেন ৩ হাজারের বেশি
- এবার স্পেনে দ্বিতীয় ক্লাবের মালিক হচ্ছেন মেসি
- ভুটানের জাতীয় খাবার এমা দাতশি বানানোর রেসিপি
- হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়েছে ট্রাম্প
- র্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ
- বাড়ছে পদ্মা নদীর পানি, চরাঞ্চলে বন্যার শঙ্কা
ভুটানের জাতীয় খাবার এমা দাতশি বানানোর রেসিপি
ভুটানের জাতীয় খাবার এমা দাতশি। ভীষণ মজাদার এই খাবারটি ভুটানিরা ভাত কিংবা রুটির সঙ্গে খেয়ে থাকেন। মসলার পরিমাণ খুব কম এবং রান্না করতে সময় কম লাগে বলে অনেকের কাছেই এই খাবারটি বেশ পছন্দের।
দীপিকা পাড়ুকোন এক সাক্ষাৎকারে খাবারটির প্রশংসা করলে ইন্টারনেটে এর রেসিপি বেশ ভাইরাল হয়। আসুন জেনে নেওয়া যাক বাসায় বসে এমা দাতশি কীভাবে তৈরি করবেন-
উপকরণ
১. হ্যালাপিনো মরিচ ৪টি
২. চিজ ১ কাপ
৩. কাঁচামরিচ ২টি
৪. বড় পেঁয়াজ ১টি
৫. টমেটো ১টি
৬. মাখন ১ চা চামচ
৭. সাদা তেল ২ চামচ
৮. রসুন কুচি ২-৩ কোয়া
৯. আদাবাটা ১ চা চামচ
১০. গোলমরিচ ১ চা চামচ
১১. ধনিয়া পাতা কুচি সামান্য
১২. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
হ্যালাপিনো মরিচ ও কাঁচা মরিচগুলোকে লম্বালম্বি ভাবে কেটে বিচি ফেলে ধুয়ে নিন। পেঁয়াজ, টমেটো বড় বড় টুকরো করে কেটে নিন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর আদাবাটা এবং টমেটো কুচি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে তারমধ্যে হ্যালাপিনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে দিন।
এরপর পানি ও চিজ ছোট টুকরো করে কেটে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিন। চিজ গলে গেলে তাতে মাখন, লবণ ও গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না চিজ গলে যায় এবং একটি ঘন গ্রেভি তৈরি হয়। শেষে, ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: