- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
ঈদ রেসিপি: ঝটপট রোস্ট রান্নার পদ্ধতি
ঈদ মানেই উৎসব-আনন্দের দিন। বাড়িতে বিশেষ সব খাবারের আয়োজন। আত্মীয়-প্রতিবেশীদের সঙ্গে সেসব খাবার ভাগাভাগি করা। সেই উৎসবে জিভে জল আনা খাবারের অন্যতম মুরগির রোস্ট। বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো উৎসব আয়োজনে রোস্ট আবশ্যক। চলুন জেনে নেওয়া যাক ঝটপট রোস্ট রান্নার পদ্ধতি-
উপকরণ
মুরগির পিস- ৪ টুকরা
তেল- প্রয়োজনমতো
মরিচ গুঁড়া- স্বাদমতো
লবণ- স্বাদমতো
শাহি জিরা- আধা চা চামচ
পেঁয়াজ কুচি- আধা কাপ
তেজপাতা- ২টি
লবঙ্গ- কয়েকটি
গোলমরিচ- কয়েকটি
দারুচিনি- ৩ টুকরা
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
টক দই- ১ কাপ
চিনি- ১ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
তরল দুধ- ১ কাপ
কেওড়া জল- আধা চা চামচ
গোলমরিচ গুঁড়া- সামান্য
পেঁয়াজ বেরেস্তা- ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
মাংসের পিসগুলো ১ চা চামচ মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মেখে তেলে হালকা করে ভেজে নিন। দুই দিক বাদামি করে ভেজে উঠিয়ে নিন। একই প্যানে শাহি জিরা, পেঁয়াজ, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে ভেজে নিন। আদা বাটা, রসুন বাটা দিন। টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে ফেটিয়ে দিয়ে দিন। গরম মসলা গুঁড়া ও সামান্য তরল দুধ দিয়ে নেড়ে রোস্টের পিস দিয়ে দিন। বাকি দুধ দিয়ে নেড়ে ঢেকে দিন ১৫ মিনিটের জন্য। নামানোর আগে কেওড়া জল, গোলমরিচের গুঁড়া ও পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে নেড়ে নিন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: