- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
পান পাতার কত গুণ!
শুধু যে চিবুতে হবে তা নয়, পানের আছে অন্য ব্যবহারও। আয়ুর্বেদিক শাস্ত্রে পানপাতার কদর বহুদিনের। প্রাচীন ব্যবস্থাপত্র থেকে শুরু করে হালের ফেইসপ্যাকে পর্যন্ত দেখা যায় পানের ব্যবহার।
বাথটাবে পান
কয়েকটি পানপাতার রস বাথটাবের পানিতে মেশালে র্যাশের সমস্যা কেটে যায়। এ ছাড়া শরীর দুর্গন্ধমুক্ত রাখতেও এ পদ্ধতি কাজে আসে।
ব্রণ কমাবে
পানের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের অনেক উপকারেই আসে। এর মধ্যে অন্যতম হলো ব্রণ দূর করা। ব্রণের ওপর পানপাতা বাটা লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ।
বন্ধ হবে চুলপড়া
আয়ুর্বেদের তত্ত্বমতে, পানপাতা বাটার সঙ্গে খানিকটা নারিকেল তেল মিশিয়ে চুলে লাগালে চুলপড়া কমবে। মিশ্রণটি লাগিয়ে অপেক্ষা করুন আধঘণ্টা। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
দূর হবে লালচে ছোপ
ত্বকে লালচে ছোপ দাগ দূর করতে পানপাতা সেদ্ধ পানি দিয়ে মুখ ধুতে পারেন। তবে মুখে দেওয়ার আগে পানিটা ঠান্ডা করে নেবেন। এটি ব্যবহারে মুখ পরিষ্কারও হবে।
গ্রীষ্মের ফেইসপ্যাক
কয়েকটি পানপাতা শুকিয়ে গুড়ো করে নিন। তাতে এক টেবিলচামচ মুলতানি মাটি ও পরিমাণমতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। গরমে ত্বকের সুস্থতায় ব্যবহার করুন ফেইসপ্যাকটি।
মুখের উজ্জ্বলতায়
পানপাতা বাটা মুখে লাগিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট। এরপর ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানিতে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: