- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
রমজানে যে ৫ কারণে খাবেন আখের রস
আখ খেতে কে না ভালোবাসে! মিষ্টি রসে ভরা এই আখের আছে নানা গুণ। আখের রস খুব সহজলভ্য এবং খুব উপকারী একটি পানীয়। এই গরমে আখের রস পান করলে তৃষ্ণা মিটবে, সেই সঙ্গে শরীরের একাধিক উপকার হবে। কেন রোজ আখের রস খাবেন তার জন্য ৫টি কারণ আমাদের আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হলো-
(১) আখে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। দেহের টক্সিন নির্মুল করে প্রচুর এনার্জি বুস্ট করবে এই সুস্বাদু পানীয়। যা ইফতারের পর পর রোজাদারদের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, আখের রসে প্রচুর ফাইবার এবং মাইক্রো-মিনারেলস রয়েছে।
(২) আখের রস যকৃতের জন্য খুবই উপকারী। জন্ডিসের চিকিৎসায় আখের রস ব্যবহার করা হয়।
(৩)আখের রসে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের কুঁচকে যাওয়া রোধ করে। অ্যাকনি ও মাথায় খুশকিও দূর করে।
(৪) আখে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। দেহে দুর্বলভাবও কমায় আখের রস।
(৫) আখের রস বন্ধ্যাত্ব প্রতিরোধেও সক্ষম। গর্ভবতী মায়েদের জন্য আখের রস খুবই উপকারী। স্পার্ম কাউন্ট বৃদ্ধি করতেও এটি ভূমিকা নেয়।
উল্লেখ্য, জার্নাল অফ ফাইটোকেমিস্ট্রি’তে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় আখের রসে বিদ্যমান ফ্লেভোনস দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধি ও ছড়ানো প্রতিরোধ করতে বিশেষভাবে কার্যকরী। আখের রসের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোস্টেট ও স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: