- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
ইউটিউব কাঁপাচ্ছে আলিয়া ভাটের সেই গান (ভিডিও)
বাবা-মেয়ের সম্পর্ক অন্যরকম। বাবার প্রতি মেয়েদের অনেক মান- অভিমান ছাপিয়ে যায় রাগ, দুঃখ, কান্নায়। বাবাদের ওপর বেশিদিন রাগ করে থাকা যায় না। বাবার সঙ্গে অভিমান পোষে কোনো লাভ নেই, অভিমান না ভাঙানো অবধি শান্তি নেই। আর তাই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিজের ছোটবেলার স্মৃতিকে ছেড়ে যাওয়ার কষ্ট তো থাকেই। সঙ্গে থাকে প্রিয়জনকে ছেড়ে একলা থাকার যন্ত্রণা। বাড়ির বাকি সদস্যরা কান্নাকাটি চোখের দলে বিদায় জানালেও বাবারা তা পারেন না! এরকম দৃশ্য নিয়ে দর্শকদের মোহিত করেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘রাজি’। যেখানে তিনি কাশ্মীর কন্যা শিমত। পাকিস্তানের সেনা অফিসার ইকবাল সায়েদের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর শিমত চলে যাচ্ছেন পাকিস্তানে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ওই চলচ্চিত্রের বিশেষ গান দিলবারু। এ গানের কথা লিখেছেন গুলজার। কম্পোজ করেছেন শঙ্কর এহসান লয়। গেয়েছেন হর্ষদীপ কউর, অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহ্বান। গানটি প্রকাশ হওয়ার পরও দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এ পর্যন্ত ২১৮ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছে এ গানটি। ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়, এই প্রথম কোন গানের শ্যুট করতে গিয়ে সত্যি সত্যি চোখে জল এসেছে আলিয়া ভাটের। প্রতিবেদনে বলা হয়, আসলে কিছু সম্পর্ক চিরন্তনের। জীবন, মন, চিন্তাধারায় যতই পরিবর্তন আসুক না কেন সব ক্ষেত্রে যে আধুনিকতা থাবা বসাতে পারে না, এই গান তার প্রমাণ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: