- ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা
- ক্ষমার দুয়ার সবসময় খোলা: ৬টি ইস্তিগফার ও তওবার দোয়া
- ফের পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল
- আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
- টানা বৃষ্টির পর স্যাঁতসেঁতে পরিবেশ যেসব রোগের কারণ
- রাতে ফোন ব্যবহারের সময় ‘ডার্ক মোড’ অন করা চোখের জন্য কতটা নিরাপদ?
- কাশি সারাতে লবঙ্গ কতটা উপকারী
- আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী: জামায়াত আমির
- এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
দীর্ঘ ৭ বছরের বিরতি ভেঙে সিনেমায় ফিরছেন গোবিন্দ
নব্বইয়ের দশকে চমৎকার কমিক টাইমিং, দুর্দান্ত নাচ আর পারিবারিক ঘরানার ছবিতে সাবলীল অভিনয় দিয়ে যিনি কোটি দর্শকের মন জয় করেছিলেন বলিউড অভিনেতা গোবিন্দ। দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে আবারও বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজে এসে তার নতুন সিনেমা ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সবচেয়ে বড় চমক হলো, ‘রূপা’ সিনেমাটিতে শুধু অভিনয়ই করছেন না, এটি প্রযোজনাও করছেন গোবিন্দ নিজে। আর এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন নবাগতা রানী স্বর্ণকার, যিনি পর্দায় গোবিন্দর বিপরীতে জুটি বাঁধবেন।
দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় ফেরা প্রসঙ্গে আবেগাপ্লুত গোবিন্দ বলেন, ‘হয়তো এটিই আমার নিয়তি ছিল যে আমাকে বহুবার বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। লোকে বারবার বলত ‘সে আর কখনোই সিনেমায় ফিরবে না’। কিন্তু আমি প্রতিবারই নতুন করে শুরু করেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই সিনেমাটি যেন আমার সেই স্বপ্ন পূরণ করে যা হয়তো মানুষ কল্পনাও করতে পারছে না এবং নিজের ম্যাজিক দেখাতে পারে।’
নতুন এই কাজ নিয়ে ভীষণ আশাবাদী গোবিন্দ। ছবিটি তরুণ প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই সিনেমাটি মূলত তরুণদের জন্য। থিয়েটারে বসে যখন তারা এটি দেখবে, আমি আশা করি এটি তাদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন সত্যি করার বিশ্বাস জোগাবে। এর বাইরে আমি আধ্যাত্মিকতা নিয়ে আর কিছু বলব না।’
উল্লেখ্য, গোবিন্দকে সর্বশেষ ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে বক্স অফিসে সিনেমাটি তেমন সাড়া জাগাতে পারেনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: