- হাদিস অস্বীকার থেকে সাবধান
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- মতিঝিলে দিনে-দুপুরে ব্যাংকের সামনে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- দাম কমল জেট ফুয়েলের
আবারও রাজপালের পাশে সালমান
এখনো ঋণখেলাপি মামলার সমাধান হয়নি বলিউড অভিনেতা রাজপাল যাদবের। যদিও ফেব্রুয়ারিতে অভিনেতা আদালত থেকে ঋণখেলাপি মামলায় জামিন পেয়েছেন। সম্প্রতি এক পুরস্কারমঞ্চে সঞ্চালক নতুন করে সেই প্রসঙ্গ টেনে আনেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজপাল যাদব। সে খবরে রাজপালের পাশে ‘ঢাল’ হয়ে দাঁড়ান বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ইতোমধ্যে সেই বক্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়েছে।
এর আগেও লক্ষাধিক টাকার ঋণখেলাপি মামলায় জড়িয়েছিলেন রাজপাল যাদব। সেই সময়েও তাকে সংশোধনাগারে যেতে হয়েছিল। তখনো রাজপালকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন ভাইজান।
পুরস্কারমঞ্চে অভিনেতাদের ‘অতীত’ বা ‘দুর্বলতা’ নিয়ে রসিকতা নতুন কিছু নয়। সঞ্চালকও সেদিন রাজপাল প্রসঙ্গে সেই পথেই হেঁটেছিলেন। তিনি সরাসরি রাজপালকে সম্বোধন করে বলেন, ‘রাজপাল ভাই, ডলার যতই ওঠানামা করুক, যত টাকা ধার নিয়েছেন পুরোটাই শোধ করতে হবে।’
ক্যামেরার ফোকাস তখন ৫৫ বছর বয়সি অভিনেতার উপরে। তাতে স্পষ্ট ধরা পড়ে— অস্বস্তি এড়াতে অভিনেতা হেসে ফেলেন। পরে মঞ্চে উঠে নিজেই সেই প্রসঙ্গ তোলেন। রাজপাল বলেন, ‘আপনারা একবার আমার সমস্যাটা শুনুন। আমি শুধু সমস্যার ব্যাখ্যা দিতে চাই।’ রাজপালের এই বক্তব্য ভিডিও আকারে ছড়িয়ে পড়ে। সবাই বুঝতে পারেন, তিনি পুরস্কারমঞ্চে উপহাসের পাত্র হয়েছেন।
সামাজিক মাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়তেই সালমান খান একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে ভাইজান লিখেছেন— ‘রাজপাল ভাই, আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। বারবার কেন আপনাকে আমরা কাজে ডাকি জানেন? কারণ আপনার পরিশ্রম এবং ভালো কাজের প্রতি নিষ্ঠা।’
তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রসিকতায় মেতে ওঠেন ‘ভাইজান’। তিনি আরও লিখেছেন— ‘ডলারের দাম বাড়ুক-কমুক। আপনি প্রচুর কাজ পাবেন। কারণ আপনি তো ভারতেই কাজ করবেন! রাজপাল যেন অন্যের কথায় কান দিয়ে নিজের কাজের প্রতি নিষ্ঠা না হারান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: