ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

জীবন–শিমুল জুটির ‘জ্যাকপট’

28 March 2026, 6:09:59

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ সফলভাবে স্ট্রিম হচ্ছে বিশেষ নাটক ‘জ্যাকপট’। ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ‘বঙ্গ ঈদ ফেস্ট’-এর অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মুক্তি পাওয়া এই নাটকটি ইতোমধ্যেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে।

নাটকটির সবচেয়ে বড় চমক—প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা। মাজিদুল ইসলাম স্বাধীন-এর পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’-এর গল্প গড়ে উঠেছে সীমান্তবর্তী এক এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক ঘটনাকে ঘিরে। ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবনের প্রাণবন্ত উপস্থিতি নাটকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাদের পর্দার রসায়ন দর্শকদের জন্য হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।

চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং হঠাৎ পাওয়া বিপুল অংকের টাকাকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনী। ঘটনাপ্রবাহে মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে তৈরি হয় টানটান উত্তেজনা, যা শেষ পর্যন্ত দর্শককে পর্দার সঙ্গে আটকে রাখে।

নির্মাতা মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, “জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করা ছিল দারুণ অভিজ্ঞতা। তাদের পারস্পরিক বোঝাপড়া এবং বন্ধুত্বই পর্দায় চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে। জীবনের টানাপোড়েন আর ভাগ্যের অপ্রত্যাশিত মোড়—এই দুইয়ের মিশেলই ‘জ্যাকপট’-এর মূল শক্তি।”

নাটকটিতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহাসহ অনেকে। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: