ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ হয়ে ফেসবুকে যা লিখলেন পরীমনি

27 December 2025, 12:34:16

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ মহলেও ছড়িয়ে পড়েছে আশাবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখেরা। বিশেষ করে প্রত্যাবর্তন বক্তব্য আশা জাগিয়েছে অনেককে, মুগ্ধও হয়েছেন কেউ কেউ।

সেই তালিকায় যুক্ত আছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনিও। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমানের বক্তব্যের প্রশংসা করেন তিনি। বিশেষ করে বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন অভিনেত্রী।

পরীমনি তার স্ট্যাটাসে লেখেন, ‘‘আজ এ দেশের মানুষ চায়…’ যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।’’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যে উঠে আসে দেশের বর্তমান প্রেক্ষাপট, মানুষের প্রত্যাশা এবং ভবিষ্যৎ ভাবনার কথা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে চর্চিত হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: