‘ধুরন্ধর’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ঝড়
বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকের তুমুল আগ্রহ। আর তাই মুক্তির আগেই ধুম পড়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বুকিংয়ে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর’ সিনেমা। এখন পর্যন্ত সিনেমাটির প্রায় ৫০ হাজার টিকিট অগ্রিম বুক করা হয়েছে বলে জানা গেছে!
‘ধুরন্ধর’ এর অ্যাডভান্স বুকিংয়ের আয়ের পরিসংখ্যান সম্পর্কে ট্রেড এক্সপার্টরা বলছেন, ছবিটি এখন পর্যন্ত ব্লক সিট দিয়ে ৩.৭১ কোটি রুপি আয় করেছে।
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনে ছবিটি ৩৭ থেকে ৪০ কোটি রুপি আয় করতে পারে। তবে ছবিটি মুক্তি না পাওয়া পর্যন্ত এগুলো শুধুই জল্পনা-কল্পনা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: