- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
‘খাইরুন লো’ গানের গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই
‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ/ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ…’ গানটি প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। গানটির লেখক ওয়াদুদ রঙ্গিলা।
৫৩ বছর বয়সী এ গীতিকার গান লেখার পাশাপাশি স্থানীয় মঞ্চনাটকেও পরিচিত মুখ। অভিনয় করেছেন বেশ কিছু চলচ্চিত্রে।
তার মৃত্যুর বিষয়টি জানিয়ে ওয়াদুদ রঙ্গিলার ভায়েরা জামিল হোসেন সরকার বলেন, গীতিকার চার দিন আগে স্ট্রোক করেছিলেন। আজ সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ওয়াদুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। স্ট্রোকের পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, লোককাহিনি নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী’। এর মূল চরিত্র খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে অভিনয় করেন ওয়াদুদ।
এরপর চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমাতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তিনি একাধিক সিনেমার নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার ছিলেন। তিনি নাটক ও কবিতাও লিখতেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: