- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- খেজুরের বিস্ময়কর গুণ
নানাকে চিরতরে হারালেন পরীমনি
মা-বাবা হারিয়েছেন বহু আগে। হারিয়েছেন স্বামী। এবার সুখ-দুঃখের সাথী নানাকেও হারালেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছের অভিনেত্রী নানা শামসুল হক গাজী।
পরীমনির নানার মৃত্যুর বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন নায়িকার ‘মম’ হিসেবে পরিচিত নাটকও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানিয়েছেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চলছিল শামসুল হক গাজীর। মারা গেছেন সেখানেই।
চয়নিকা আরও জানিয়েছেন, শুক্রবার ভোর চারটার দিকে গুলশানের আজাদ মসজিদে মরদেহকে গোসল করানো হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে গ্রামের বাড়ি পিরোজপুরে। সেখানে ভাণ্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের শিংখালীতে পরীমনির নানির কবরের পাশে নানাকে দাফন করা হবে।
পরীমনির বয়স যখন মাত্র চার বছর, তখন আগুনে পুড়ে মারা যান তার মা সালমা সুলতানা। তারপর থেকে পিরোজপুরে নানা বাড়িতে বড় হতে থাকেন পরীমনি। এই নানাই তাকে কোলেপিঠে করে মানুষ করেছেন। পড়াশোনা করিয়েছেন।
এরপর চলচ্চিত্র জগতে পা রাখার কয়েক বছর আগে বাবা মনিরুল ইসলামকেও হারান পরীমনি। মা-বাবা হারানো নায়িকাকে সর্ব অবস্থায় আগলে রেখেছিলেন তার নানা শামসুল হক গাজী। সুখে-দুঃখে সবসময় ছিলেন পাশে পাশে। সেই নানাকে হারিয়ে মুষড়ে পড়েছেন পরীমনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: