- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
আমি ও পরী ঠিক আছি, কোনো সমস্যা নেই: রাজ
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একত্রিত হয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। গত বুধবার (১৬ আগস্ট) রাতে গান বাংলার অফিসে একসঙ্গে ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর কেক কাটেন রাজ-পরী। এরপরই তাদের মিলে যাওয়ার খবর প্রচার হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।
কিন্তু সেই ঘটনার দুইদিন পরেই ফের আলোচনায় আসেন এই জুটি। দুজনেরই দেখা মেলে হাসপাতালে। এরপর গুঞ্জন ছড়ায়, পরীমণি-রাজের মধ্যে ঝগড়া হয়েছে। সেখান থেকেই হাসপাতালে গিয়েছেন তারা।
বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও এখন মুখ খুলেছেন রাজ। তার দাবি, তাদের মধ্যে কোনো ঝগড়া কিংবা মারামারির ঘটনা ঘটেনি। বরং গাড়ি দুর্ঘটনায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে আক্ষেপ প্রকাশ করে এই নায়ক বলেন, ‘আমার যা ঘটেনি তাই ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক। এসব শুনে-দেখে আমি কষ্ট পাাচ্ছি। আমার ও পরীর মধ্যে কিছু ঘটলে যখনই ঠিক করতে যাই তখনই কোনো না কোনো সমস্যা তৈরি করা হয়। আমি এসব নিয়ে খুবই বিরক্ত।’ রাজ বলেন, ‘আমি ও পরী ঠিকঠাক আছি। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। ওর জ্বর হয়েছিল। এখন সুস্থ আছে। আমরা বর্তমানে বসুন্ধরার বাসাতেই একসঙ্গে রয়েছি।’
এর আগে রাজের ফেরা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ছেলের বাবা ছেলের কাছে ফিরে এসেছে। সবাই আমার রাজ্যর জন্য দোয়া করবেন। ওর মুখের হাসির জন্য আমাদের সব ভুলে যাওয়া।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: