- বাইরে বের হওয়ার আগে-পরে ত্বকের যত্নে করণীয়
- হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার
- রেকর্ড উচ্চতায় রুপা, সোনার দামেও বড় লাফ
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের যুগ্মসচিব হলেন মনজুর কাদের
- ‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ
- রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?
- দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
- আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
- মানসিক চাপ কমাতে প্রাকৃতিক সমাধান ‘মধু’
- উচ্চ ক্ষমতার ভারতীয় বিস্ফোরকের চালান জব্দ
দিল্লির হাসপাতালের জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন সুস্মিতা
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। দেশটির বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করছে। অক্সিজেনের অভাবে রাজধানী দিল্লিতেই অনেক রোগী মারা গেছে। রোগীদের বাঁচাতে দেশটির হাসপাতালগুলো সরকারের কাছে অক্সিজেন চেয়ে আবেদন করেছে।
এমন পরিস্থিতিতে দিল্লির একটি হাসপাতালের জন্য বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছেন বলিউড তারকা সুস্মিতা সেন।
টুইটারে সুস্মিতা একটি ভিডিও শেয়ার করেছেন, এতে দিল্লির একটি হাসপাতালের সিইও-কে অক্সিজেনের অভাবে কান্না করতে দেখা যাচ্ছে।
এরপর হাসপাতালটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে অভিনেত্রী লেখেন, বিষয়টি মর্মস্পর্শী। সবখানে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। দিল্লির হাসপাতালটির জন্য আমি বেশকিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছি। কিন্তু মুম্বাই থেকে সেখানে পাঠানোর পরিবহন পাচ্ছি না। এই বিষয়ে কেউ সহায়তা করতে পারলে জানাবেন।
পরে তিনি জানান, আপাতত দিল্লির ওই হাসপাতাল কিছু সিলিন্ডার ব্যবস্থা করতে পেরেছে। তাই তিনি সিলিন্ডার মুম্বাই থেকে দিল্লি পাঠানোর জন্য আরও কিছু সময় পেলেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: