- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
সুখ নির্ভর করে আমাদের ওপর: বুবলী
বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে নায়ক জানান, অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও বুবলীর সঙ্গে দেখা যাবে না তাকে।
শাকিব খানের এমন মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি মুহূর্তে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। ঘটনা এখানে শেষ হলেও পারতো। কিন্তু স্বামী-অভিনেতা শাকিব খানের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দেন চিত্রনায়িকা বুবলী।বুবলী এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সন্তান শেহজাদ খান বীরের কথা ভেবে অনেক কিছুই তিনি বলেন না। আবার ঈদে তারকা স্বামীর সঙ্গেও সময় কাটিয়েছেন। এছাড়াও নিজেদের ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলেন তিনি।
একদিকে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তার সঙ্গে বুবলীকে আর কখনো দেখা যাবে না। আরেক দিকে বুবলীর পাল্টা জবাব। দুই তারকার বৈবাহিক সম্পর্ক নিয়ে যখন নানা গুঞ্জন, তখন ‘বসগিরি’ সিনেমার নায়িকা জানালেন—সুখ নির্ভর করে নিজেদের ওপর।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর পৌনে তিনটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এই অভিনেত্রী লেখেন, ‘সুখ নির্ভর করে আমাদের ওপর।’ তার এ স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: